যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে নির্বাচন করবেন দেশটির ইলেক্টোরাল সদস্যরা।
৮ নভেম্বরের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও, ইলেক্টোরাল ভোটে অপ্রত্যাশিতভাবে জিতে যান ডোনাল্ড ট্রাম্প। তবে আজকের নির্বাচনে, ইলেক্টোরাল সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করলে দৃশ্যপট পরিবর্তন হয়ে যেতে পারে।
এদিকে, নির্বাচনে রাশিয়া সরকার ট্রাম্পকে জেতাতে কলকাঠি নেড়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৬৭ জন ইলেক্টোরাল সদস্য আরো তদন্ত দাবি করেছেন।
হিলারির ঝুলিতে ২৩২ টি ও ট্রাম্পের রয়েছে ৩০৬টি ইলেক্টোরিয়াল ভোট। ট্রাম্পের ইলেকটরদের মধ্যে ৩৮ জন তার বিরুদ্ধে গিয়ে হিলারিকে ভোট দিলে জিতে যাবেন হিলারিই।
এরইমধ্যে প্রকাশ্যে ট্রাম্পের কয়েকজন ইলেকটর জানিয়েছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন না।