রাশিয়ার একটি সামরিক বিমান ৩৯ জন আরোহী নিয়ে সাইবেরিয়ায় একটি এলাকায় জরুরি অবতরণের সময় ভেঙ্গে পড়েছে। বিমানটিতে ৩২ জন কর্মকর্তা এবং ৭ জন ক্রু ছিলেন।
এ ঘটনায় প্রথমদিকে আরোহীদের বেশিরভাগই নিহত হয়েছে বলে আশংকা করা হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলছে, আরোহীদের সবাই বেঁচে রয়েছেন তবে ১৬ জনের অবস্থা গুরুতর। বিমানটি সাইবেরিয়ার শাখা রিপাবলিকের কল্টসভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ২৭ কিলোমিটার দূরে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জরুরি অবতরণের সময় এটি ৩ টুকরায় বিভক্ত হয়ে পড়ে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: