জার্মানির বার্লিনে ব্যস্ততম একটি মার্কেটের ভিড়ে লরি চালিয়ে দেয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন।
স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৮টার দিকে বার্লিনের ক্রিসমাস মার্কেটে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, লরি ঢুকে পড়ায় দোকানপাট ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি সন্ত্রাসী হামলা, নাকি দুর্ঘটনা—তা এখনো স্পষ্ট নয়।
তবে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস মাইজিরে এটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবেই ইঙ্গিত দিচ্ছেন। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, পোল্যান্ডের লরিটি ইতালি থেকে ইস্পাত নিয়ে বার্লিনে আসছিল।
ওই লরির চালক সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: