আন্তর্জাতিক

ইলেক্টোরাল কলেজ ভোটেও জয়ী ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজ ভোটেও জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে।

এক প্রতিক্রিয়ায় ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন।

তিনি সব মার্কিনির প্রেসিডেন্ট হবেন বলে আবারো আশ্বস্ত করেন।

ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে কি না, তা নির্ধারণের জন্য গতকাল সোমবার ৫০টি অঙ্গরাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক বসেন। ইলেকটররা ট্রাম্পকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন।

গত ৮ নভেম্বর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ৩০ লাখ পপুলার ভোটে (জনগণের ভোট) এগিয়ে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। হিলারি পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। তবে ইলেক্টোরাল পদ্ধতিতে জিতে যান ট্রাম্প। তিনি পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল ভোট, অন্যদিকে হিলারি পান ২৩২ ভোট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ