আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, অভিযানে নিহত ৩

ইন্দোনেশিয়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, অভিযানে নিহত ৩
ইন্দোনেশিয়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, অভিযানে নিহত ৩

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার পর পুলিশ বাহিনীর সন্ত্রাস-বিরোধী ইউনিটের সঙ্গে গোলাগুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো বলেন, বুধবার জাকার্তার দক্ষিণাংশের একটি বাড়ি থেকে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, অভিযানের সময় আমরা সতর্ক থাকার চেষ্টা করেছি— কিন্তু বাসার ভিতর থেকে তারা বোমা ছুড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি। তারপর তারা গুলি করতে শুরু করে। ওই বাসার ভিতরে আরো বড় একটি বোমা পাওয়া গেছে।

এর আগে জাকার্তা ও অন্যান্য এলাকায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেপ্তার করে ইন্দোনেশীয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই বাড়িতে অভিযানে যায় তারা।

সন্দেহভাজন একজনকে জীবিত ধরা হয়েছে বলে জানিয়েছেন রিকওয়ান্তো।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বোঝা গেছে বছরের শেষ দিকে বড় বোমাটি ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ