আন্তর্জাতিক

মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৬

মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৬
মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৬

মেক্সিকোর একটি আতশবাজির মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে আরো জানানো হয়েছে এতে বহু লোক আহত হয়েছেন।

গতকাল রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে অবস্থিত স্যান পাবলিতো নামের আতশবাজির মার্কেটে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর আতশবাজি ফুটতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, আগুন লেগে আতশবাজিগুলো মুহুর্মুহু ফুটছে। আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে।

বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

খবর পেয়ে পুলিশের সদস্য, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

রাজ্য গভর্নর ইরুভিয়েল আভিলা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজনকে বিস্ফোরণের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। রাস্তাঘাট ফাঁকা রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ