আন্তর্জাতিক

বার্লিন হামলা: সন্দেহভাজন এক তিউনিসীয়কে খুঁজছে পুলিশ

বার্লিন হামলা: সন্দেহভাজন এক তিউনিসীয়কে খুঁজছে পুলিশ
বার্লিন হামলা: সন্দেহভাজন এক তিউনিসীয়কে খুঁজছে পুলিশ

জার্মানির বার্লিন শহরের ক্রিসমাস বাজারে সোমবারের হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক তিউনিসিয়ার নাগরিককে খুঁজছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

জার্মান বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে এই ব্যক্তির নাম আনিস। জন্ম দক্ষিণ তিউনিসিয়ার তাতাউইন শহরে তার বয়স ২৪ সে অস্থায়ী অনুমতি নিয়ে বৈধভাবেই জার্মানিতে রয়েছে।

জানা গেছে, পুলিশ জার্মানির নর্থরাইন ওয়েস্টফালিয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। কারণ ট্রাকের ভেতর এই সন্দেহভাজনের যে পরিচয়পত্র পাওয়া গেছে তাতে দেখা গেছে যে জার্মানিতে থাকার অনুমতিপত্র ওই প্রদেশ থেকে ইস্যু করা হয়েছিল।

কিন্তু এসব তথ্য এখন পর্যন্ত কিন্তু জার্মান মিডিয়ার মাধ্যমেই পাওয়া যাচ্ছে— কিন্তু সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

সন্দেহভাজন ব্যক্তিটি গাড়ির মূল চালকের সঙ্গে ধ্স্তাধস্তির সময় আহত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিল্ড এবং অলগেমিয়েন যেইটুং নামে দুইটি জার্মান পত্রিকা অনুযায়ী সন্দেহভাজন এই তিউনিসীয়ের বয়স ২১ থেকে ২৩ এর মধ্যে এবং সে বিভিন্ন ভুয়া নামে পরিচিত।

খবরে বলা হচ্ছে, ওই ব্যক্তি ২০১২ সালে ইতালিতে যায় এবং সেখান থেকে ২০১৫ সালে জার্মানিতে যায়। জার্মানিতে আশ্রয় চেয়ে আবেদন জানায় এবং এবছর এপ্রিল মাসে তাকে সেখানে সাময়িকভাবে দেশটিতে থাকার অনুমতিপত্র দেয়া হয়।

পুলিশ এই ব্যক্তি সম্পর্কে জানে। ভুয়া ইতালীয় পরিচয়পত্র বহন করার কারণে পুলিশ আগস্ট মাসে তাকে কিছুদিনের জন্য আটক রাখে।

সন্দেহভাজন ওই ব্যক্তি ইসলামী ধর্মপ্রচারক আহমাদ আবদেল আজিজ, যিনি আবু ওয়ালা নামেও পরিচিত, তার ঘনিষ্ঠ মহলে ঘোরাফেরা করত বলে গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। আবু ওয়ালাকে নভেম্বর মাসেই গ্রেপ্তার করা হয়েছে।

এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে যে পাকিস্তানিকে আটক করা হয়েছিল তাকে মঙ্গলবার বিকেলের দিকে ছেড়ে দেয়া হয়েছে।

এরপর সন্দেহভাজন হিসাবে যে তিউনিসীয়কে খোঁজা হচ্ছে হামলার সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে পুলিশ কতটা নিশ্চিত এ প্রশ্নও উঠছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মেযিয়ের বলেছেন তিনি নিশ্চিত খুব শিগগিরি হামলাকারীকে ধরা যাবে।

মঙ্গলবার রাত থেকেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল মূল অপরাধী হয়ত পালিয়ে বেড়াচ্ছে, এবং সে হয়ত সশস্ত্র। মানুষজনকে সাবধানে থাকতে বলা হচ্ছিল।

এখন ট্রাকটির ভেতর চালকের চেম্বারে আনিস নামে এই তিউনিসিয়ান যুবকের পরিচয়পত্র পাওয়ার পর জার্মান পুলিশ বলছে ট্রাকের ভেতর পাওয়া সমস্ত ডিএনএ স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া সমস্ত তথ্যও যাচাই করা হচ্ছে।

ইসলামিক স্টেট যদিও হামলার দায় স্বীকার করে বলেছে তাদের একজন জঙ্গি এই হামলা চালিয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো তথ্যপ্রমাণ দেয়া হয়নি।

একমাত্র সন্দেহভাজনকে আটক করা হলেও তাকে মঙ্গলবার ছেড়ে দেয়া হয়েছে।

ট্রাকটি বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় মূল চালকের সঙ্গে হামলাকারীর ধস্তাধস্তি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

পোল্যান্ডের নাগরিক লুকাস আরবানকে চালকের পাশের সিটে মৃত পাওয়া যায়। তার গায়ে গুলি ও ছুরির আঘাত ছিল।

জার্মান সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তদন্তকারীরা বলছেন ছুরিকাঘাতের পরও ও পোলিশ চালক স্টিয়ারিং হুইলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই চালাচ্ছিল।

বিল্ড পত্রিকা একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে চালকের ময়নাতদন্ত থেকে জানা যাচ্ছে হামলা চালানোর সময়ও সে জীবিত ছিল। এরপর ট্রাকটি থেমে গেলে তাকে গুলি করে মারা হয়।

কোনো বন্দুক ট্রাকের ভেতরে পাওয়া যায় নি। পোলিশ চালকের মুখ ফুলে গিয়েছিল এবং রক্তাক্ত ছিল। সে যে বাঁচার জন্য লড়ছিল তা স্পষ্ট।'

পুলিশ বলছে জনসাধারণের কাছ থেকে পাওয়া শত শত সূত্রের ভিত্তিতে তারা এগোচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ