নেদারল্যান্ড সীমান্তবর্তী জার্মানির ওবারহাউসেন এলাকায় একটি শপিং মলে হামলার পরিকল্পনার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ ও ২৮ বছর বয়সী ওই দুই ভাইয়ের জন্ম কসোভোয়। জার্মানের ডুইসবার্গ থেকে স্থানীয় সময় সকালে ওই দু'জনকে গ্রেপ্তার করা হয়।
তবে এই দু'জনের সঙ্গে বার্লিনের হামলাকারীর কোনো যোগসূত্র আছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এদিকে, গত সোমবার বার্লিনের ক্রিসমাস বাজারে হামলার পর থেকে জার্মান সরকার দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। ওই ঘটনার সম্ভাব্য হামলাকারী তিউনিসিয়ার নাগরিক আনিস আমরিকে খুঁজছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: