যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো এখন পুরোপুরি মুক্ত ও নিরাপদ।
বৃহস্পতিবার বিদ্রোহীরা তাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ আলেপ্পো থেকে সরিয়ে নেয়ার পরই সরকারি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়।
প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে এটি দেশটির সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয়।
এর আগে গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি মানুষকে আলেপ্পো থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রেডক্রস।
এদিকে, আলেপ্পোর নিয়ন্ত্রণ ফিরে পেয়ে রাস্তায় উল্লাস করেছে আসাদ সমর্থকরা।
সিরিয়ার জনগণের জন্য একে অভূতপূর্ব বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: