মধ্যপ্রাচ্যের দুটি দেশ জর্দান ও মিসরে ভ্রমণের সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকির ব্যাপারে সজাগ থাকতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশ দুটিতে ভ্রমণের বিষয়ে আলাদা সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্রদপ্তর। এতে বলা হয়, সন্ত্রাসী ও কট্টরপন্থি গোষ্ঠীগুলো জর্দানে মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের লক্ষ্য করে হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছে।
গত রোববার দেশটির কারাকে জঙ্গি হামলায় এক কানাডীয় নাগরিকসহ ১০ জন নিহত হয়েছেন।
এছাড়া মিসরে চলতি মাসে কয়েকটি বোমা হামলার কথা উল্লেখ করে, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ভ্রমণের সময় সিনাই উপদ্বীপ ও পশ্চিমাঞ্চলীয় মরু অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: