আন্তর্জাতিক

রাডার থেকে 'অদৃশ্য' রাশিয়ার বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত

রাডার থেকে 'অদৃশ্য' রাশিয়ার একটি বিমান
রাডার থেকে 'অদৃশ্য' রাশিয়ার একটি বিমান

রাডার থেকে 'অদৃশ্য' হওয়ার পর রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছে, কৃষ্ণসাগরে মিলেছে এর ধ্বংসাবশেষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টিইউ-১৫৪ বিমানের ধ্বংসাবশেষ সোচি শহরের উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে কৃষ্ণসাগরের ৫০ থেকে ৭০ মিটার গভীরে পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচির অ্যাডলার বিমানবন্দর থেকে উড্ডয়নের বিশ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, বিমানটিতে ৯১ জন আরোহী ছিল।

রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এতে বলা হয়, বিমানটিতে আরোহীর সংখ্যা ৭০ থেকে ১০০ জনের মধ্যে।

অসমর্থিত এক খবরে বলা হচ্ছে, বিমানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যা সিরিয়ার লাটকিয়া প্রদেশের দিকে যাচ্ছিল। তবে এ বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের বিশ মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

দেশটির জরুরি মন্ত্রণালয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, টিইউ-১৫৪ উড়োজাহাজটি নিখোঁজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ