মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন
তিনি শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।
ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের কাজের স্বচ্ছতা নিয়ে তদন্ত করছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। এরইমধ্যে ট্রাম্পের কাছ থেকে তার দাতব্য প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার পরিকল্পনার বিষয়ে ঘোষণা এল।
ট্রাম্প বলেন, যেকোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে তিনি তা এড়িয়ে যেতে চান যদিও তার ফাউন্ডেশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে।
নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তদন্ত চলার মধ্যে ট্রাম্প তার ফাউন্ডেশন বন্ধ করতে পারেন না।
শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, বেশ কয়েক বছর ধরে তার ফাউন্ডেশন অসংখ্য উপযুক্ত ব্যক্তিদের লাখো ডলার দিয়ে সহায়তা করেছে। এদের মধ্যে প্রবীণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিশুরা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে যেকোনো স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে আমি ভিন্নভাবে মানবহিতৈষীমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
ট্রাম্প তার বহুল বিক্রিত বই ‘দি আর্ট অব দি ডিল’ বিক্রির টাকায় ১৯৮৭ সালে নিজের নামে এ দাতব্যি প্রতিষ্ঠান চালান।
২০১৩ সালে ফ্লোরিডার অ্যা টর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্প বিশ্ববিদ্যাইলয়ে জালিয়াতির একটি অভিযোগ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেয়ার পর রিপাবলিকান নেতা পাম বন্ডির সমর্থক একটি গ্রুপকে ২৫ হাজার ডলার অনুদান দেয় ট্রাম্প ফাউন্ডেশন। এ বিষয়টি নিয়ে গত জুনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
ট্রাম্প বিশ্ববিদ্যাোলয়ের বিরুদ্ধে সেই তদন্ত আর হয়নি। তবে এক্ষেত্রে ট্রাম্প ফাউন্ডেশনের অনুদানের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে আসছেন পাম বন্ডি।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান ট্রাম্প।