রাশিয়ায় ৯২ জন আরোহী নিয়ে সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে একদিনের শোক পালন করা হচ্ছে।
কৃষ্ণসাগরের বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানটি সনাক্ত করেছে কর্তৃপক্ষ। সেখান থেকে উদ্ধার করা হচ্ছে আরোহীদের মৃতদেহ এবং বিমানের ধ্বংসাবশেষ।
জাহাজ, হেলিকপ্টার নিয়ে তিন হাজারের বেশি মানুষ এ অভিযানে অংশ নিচ্ছেন।
বিমানের কোনো আরোহীই আর বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসী তৎপরতা ছিল কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার সিরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিমানটি উড্ডয়নের দুই মিনিটের মাথায় কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: