ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধে জাতিসংঘে প্রস্তাব গৃহীত হওয়ার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেলআবিব।
এর নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দেশটিতে নিযুক্ত এবং নিরাপত্তা পরিষদের সদস্য ১৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল।
রোববার বড়দিনে এসব রাষ্ট্রদূতদের তলব করা হয়।
দেশটির প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগামী এক মাসের মধ্যে পূণর্মূল্যায়ন করার জন্য তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের যেসব সংস্থায় ইসরায়েল অর্থ সহায়তা দিচ্ছে সেগুলোও খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে পাস হয়।
ভোট দেয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্তকে 'লজ্জাজনক' উল্লেখ করে ইসরায়েল তা মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু।