আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ বিমানের প্রথম ব্ল্যাক বক্স সনাক্ত

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ বিমানের প্রথম ব্ল্যাক বক্স সনাক্ত
কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ বিমানের প্রথম ব্ল্যাক বক্স সনাক্ত

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ বিমানের প্রথম ব্ল্যাক বক্সের অবস্থান সনাক্ত করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।

ব্ল্যাক বক্স থেকে বিমান বিধ্বস্তের কারণ জানা যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

গত রোববার রাশিয়ার সোচি শহর থেকে উড্ডয়নের দুই মিনিটের মাথায় কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয় বিমানটি।

এটি সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল। ওই দুর্ঘটনায় বিমানের ৯২ আরোহীর মৃত্যু হয়।

দেশটির যোগাযোগমন্ত্রী জানিয়েছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু ক্লু তারা পেয়েছেন।

তবে এটি কোনো বোমা বা সন্ত্রাসী হামলা নয় বলে জানান তিনি।

তিনি আরো জানিয়েছেন, বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের কোনো সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ