পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদপান করে ২৬ জনের মৃত্যূ ও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহতদের অধিকাংশই খ্রিস্ট ধর্মের অনুসারী। রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় তারা মদ্যপান করেন।
মঙ্গলবার এএফপি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম এএফপিকে বলেন, ‘মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে চোলাই মদ তৈরি করে তা পান করে এতে ২৪ জনের মৃত্যু হয় এবং আরো ৬০ জন অসুস্থ হয়ে পড়েছেন।’
তিনি জানান, সোমবার রাতে অধিকাংশ জন মারা গেছেন। বিষাক্ত মদপান করে যারা মারা গেছে তাদের মধ্যে ২২ খ্রিস্টান ও ২ মুসলিম রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদপান ১১ জনের মৃত্যু হয়। তাদের সকলে খ্রিস্টান ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: