ভারতের উত্তর প্রদেশে শিয়ালদহ-আজমীর এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২ জনের মৃত্যু আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।
এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে উত্তর প্রদেশের কানপুর শহরের রুবার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা জানান, দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে, এক টুইট বার্তায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: