আন্তর্জাতিক

যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়: আবে

ওবামা-আবে
ওবামা-আবে

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ঐতিহাসিক পার্ল হারবার সফর করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে—এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী একসঙ্গে পার্ল হারবার পরিদর্শন করলেন।

৭৫ বছর আগে পার্ল হারবারের একটি মার্কিন নৌ ঘাঁটিতে জাপানি আক্রমণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শিনজো আবে অঙ্গীকার করেন, যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি আর কখনোই করবে না জাপান।

ওই ঘটনায় নিহতদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেয়ার পর নিজের বক্তব্যে মি. আবে যুক্তরাষ্ট্রকে তাদের সহ্যশক্তির জন্য ধন্যবাদ জানান।

এর আগে, সোমবার হাওয়াইয়ের বেশ কয়েকটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন আবে। যার মধ্যে রয়েছে ন্যাশনাল মেমোরিয়াল সিমেট্রি অব দ্য প্যাসিফিক। শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

প্রেসিডেন্ট ওবামা মি. আবের সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে বলেন, এটি পুনরায় স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে গভীর ক্ষতও কখনে কখনো বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে।

মার্কিন নৌঘাটিতে দেয়া বক্তব্যে মি. আবেও বলেন, যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়।

ওবামা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির একটি ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে।

সাত মাস আগে ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফরে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো সেখানেই পারমানবিক বোমার ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

১৯৪১ সালে পার্ল হারবারে জাপানি হামলায় দুই হাজার তিনশো মার্কিন সেনা সদস্য নিহত হন। যুদ্ধে নিহত মার্কিনিদের এ সিমেট্রিতে সমাহিত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ