আন্তর্জাতিক

শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫

শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫
শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা, নিহত ৫

চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির স্থানীয় একটি অফিসে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যা করেছে হামলাকারীরা।

শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, বুধবারের এ ঘটনায় চার হামলাকারীর সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

ওই দিন বিকেল ৫টার কিছুক্ষণ আগে শিনজিয়াংয়ের উইঘুর এলাকার কারাকাস্ কাউন্টিতে এ ঘটনা ঘটে। চার ‘দুর্বৃত্ত’ স্থানীয় কমিউনিস্ট পার্টির অফিস প্রাঙ্গণে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি ‘বোমার’ বিস্ফোরণ ঘটায় কিন্তু তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আরো একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

আঞ্চলিক সরকার জানিয়েছে,ঘটনার পর স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। তবে শিনজিয়াং সরকার যে বিবৃতি দিয়েছে তার বাইরে আর কিছু জানায়নি তারা।

সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন।

অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করেছে চীন সরকার। অপরদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলো অস্থিরতার জন্য উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপকে দায়ী করেছে। শিনজিয়াংয়ে কোনো দমনপীড়ন চালানোর কথা অস্বীকার করেছে চীন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ