আন্তর্জাতিক

কূটনীতিক বহিষ্কার না করায় পুতিনের প্রশংসায় ট্রাম্প

কূটনীতিক বহিষ্কার না করায় পুতিনের প্রশংসায় ট্রাম্প
কূটনীতিক বহিষ্কার না করায় পুতিনের প্রশংসায় ট্রাম্প

পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তিনি সবসময়ই জানতেন রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ।

যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর।

রাশিয়ার দিকে থেকে একই ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও পরে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনি বহিষ্কার করবে না।

পুতিন বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন।

আসছে জানুয়ারির ২০ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ