আন্তর্জাতিক

ইংরেজি বর্ষবরণ উপলক্ষে ইউরোপ-যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

লন্ডনের বিগ বেন ঘড়ি
লন্ডনের বিগ বেন ঘড়ি

সন্ত্রাসী হামলার আশঙ্কা ও লাখো মানুষের ঢল সামলাতে ইংরেজি বর্ষবরণকে সামনে রেখে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চলতি বছর ইউরোপে সন্ত্রাসী হামলাগুলোর ঘটনা বিবেচনা করে বিভিন্ন দেশের রাজধানী ও শহরগুলোতে পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। অপরদিকে, বাড়তি সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে বর্ষবরণ অনুষ্ঠানে মোতায়েন থাকবে সাত হাজার পুলিশ ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিদায় ২০১৬।

বিশ্বের বিভিন্ন দেশে চলছে ইংরেজি বর্ষবরণ প্রস্তুতি। নতুন বছর উদযাপন অনুষ্ঠানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে ইউরোপজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের।

মাত্র দুই সপ্তাহ আগে বার্লিনে আইএস সংশ্লিষ্ট এক তিউনিশীয় নাগরিকের লরি হামলায় ১২ জন নিহত হয়। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে বিভিন্ন শহরের বিপনীবিতান ও গণ সমাবেশের স্থানগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। ব্রান্ডেনবুর্গ গেইটের সামনে পারিজা পাতজ স্কয়ার বন্ধ করে দেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত ১৭শো পুলিশ ও সাঁজোয়া যান।

ইতালির মিলানে বার্লিন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হওয়ায় সেখানকার প্রধান চত্বরে নিরাপত্তা তল্লাশী বাড়ানো হয়েছে। রোম ও নেপলসের বিভিন্ন শহরে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ফা্রন্সের প্যারিসেও নজরদারী বাড়ানো হয়েছে। বিখ্যাত শজেলিজেতে বর্ষবরণ অনুষ্ঠানে ৬ লাখ মানুষের সমাগমের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যেই বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ফ্রান্সজুড়ে ৯৬ হাজার পুলিশ ও সেনা মোতায়েন থাকছে। স্পেনের মাদ্রিদেও অতিরিক্ত ১৬শো পুলিশ মোতায়েন করা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে নববর্ষে আতশবাজির আয়োজন করা হয়েছে। গত মার্চে শহরটিতে আইএসের আত্মঘাতী হামলায় ১৬ জন প্রাণ হারায়।

এদিকে, সন্ত্রাসী হামলার আশঙ্কা ও লাখো মানুষের ঢল সামলাতে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বর্ষবরণ অনুষ্ঠানে মোতায়েন থাকছে সাত হাজার সশস্ত্র পুলিশ। শনিবার সন্ধ্যার পর থেকেই থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত থাকবে শতাধিক ভ্যান, হেলিকপ্টার, নৌযান ও বালু ভর্তি ৩৫টি ট্রাক। শহরের সব বাস, সাবওয়ে, ও চার্চগুলোও কঠোর নজরদারীতে থাকবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ