আন্তর্জাতিক

ইস্তাম্বুলে নাইটক্লাবের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি

ইস্তাম্বুলে নাইটক্লাবের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি
ইস্তাম্বুলে নাইটক্লাবের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি

তুরস্কের ইস্তাম্বুল শহরে নাইটক্লাবের ওপর হামলার দায়িত্ব এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হামলাকারীকে ধরতেও পারেনি পুলিশ। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে চালানো এই হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন।

গত বছর জুড়ে তুরস্কে ইসলামিক স্টেট এবং কুর্দি জঙ্গিদের চালানো অন্তত ছয়টি বোমা হামলার ঘটনা ঘটেছে - যাতে হতাহত হয়েছে দুশতাধিক লোক।

হামলার শিকার ব্যক্তিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে।

ফলে দেশটির জন্য ২০১৬ ছিল এক ভয়াবহ বছর এবং শেষ দিনে আরো একটি আক্রমণ দেখিয়ে দিল, নিরাপত্তা জোরদার করা স্বত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় আছে।

আস্কারায় একজন সাংবাদিক সরওয়ার আলম বলছিলেন তুরস্কের পাশের দুটি দেশ ইরাক ও সিরিয়াতে কয়েক বছর ধরে যুদ্ধ চলছে এবং সেখানে যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে গত দেড় / দুই বছর তুরস্কের অবস্থান ছিল প্রত্যক্ষ এর কারণেই আইএস তুরস্ককে টার্গেট করছে।

তিনি বলেন, কিছুদিন আগে আইএস যে ভিডিও গুলো প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবেই তারা হুমকি দিয়েছে যে পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং তুরস্কের যে মুল স্থাপনাগুলো আছে সেগুলোকে তারা টার্গেট করবে।

তুরস্কের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আমরা কাজ করছি ব্যাপারটা তেমন না বা একটা গোষ্ঠী যে আমাদের বিরুদ্ধে কাজ করছে তেমনটিও না।

সরকারের কথা হলো তারা একসাথে অনেকগুলো সন্ত্রাসী গ্রুপের মোকাবেলা করছে।

দেশের ভেতরের রাজনৈতিক অস্থীতিশীল অবস্থা কি দায়ী?

এরদোয়ান সরকারের সাথে ন্যাশনালিষ্ট মুভমেন্ট পার্টি সরাসরি একাত্মতা ঘোষণা করেছে।

এর আগে ইস্তাম্বুল স্টেডিয়ামের পাশে যে হামলাটা হলো তারপর পার্লামেন্টের চারটা দলের মধ্যে তিনটা দল সন্ত্রাস মোকাবেলা করার জন্য একত্রে বিবৃতি দিয়েছে।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাজনীতির মাঠে মতভেদ থাকলেও সন্ত্রাসী মোকাবেলায় তারা এরদোয়ান সরকারকে সমর্থন করার কথায় বলছে।

তবে এখানে একটা বড় বিষয় হলো তিনটি দল সন্ত্রাসবাদ বিরোধী বিবৃতি দিলেও কুর্দিদের দল এই বিবৃতির বাইরে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ