আন্তর্জাতিক

ওয়াশিংটন ছেড়েছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া ৩৫ রুশ কূটনীতিক ওয়াশিংটন ছেড়ে গেছেন।  বিবিসি জানিয়েছে, একটি বিমানে করে বহিষ্কৃত সব কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের রাশিয়া নেয়া হয়েছেন।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্ল
প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া ৩৫ রুশ কূটনীতিক ওয়াশিংটন ছেড়ে গেছেন। বিবিসি জানিয়েছে, একটি বিমানে করে বহিষ্কৃত সব কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের রাশিয়া নেয়া হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্ল

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়া ৩৫ রুশ কূটনীতিক ওয়াশিংটন ছেড়ে গেছেন।

বিবিসি জানিয়েছে, একটি বিমানে করে বহিষ্কৃত সব কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের রাশিয়া নেয়া হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা রুশ হ্যাকারদের কবলে পড়েছিল—এমন অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন।

পরিবারসহ তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের এমন আচরণের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কারের পদক্ষেপ নিলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নাকচ করে দেন।

তিনি বলেন, এমন অযৌক্তিক আচরণ করবেন না, বরং চলতি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন।

পুতিন মস্কোতে নববর্ষের অনুষ্ঠানে মার্কিন কূটনীতিকদের পরিবারকে আমন্ত্রণ জানান। ট্রাম্প পুতিনের সিদ্ধান্তকে স্মার্ট সিদ্ধান্ত বলে প্রশংসা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ