আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেবে মিয়ানমার

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেবে মিয়ানমার
রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেবে মিয়ানমার

প্রথমবারের মত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া একটি রোহিঙ্গা নির্যাতনের ভিডিওকে আমলে নিয়েছে মিয়ানমারের সরকার।

দেশটির এক পুলিশ কর্মকর্তা ভিডিওটি করেছেন।

এর আগে রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইন স্টেটে তাদের উপর নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল।

মিয়ানমারের কর্তৃপক্ষ এখন প্রতিশ্রুতি দিয়েছে তারা ওই ভিডিওটির প্রেক্ষাপটে পদক্ষেপ নেবে।

সোশ্যাল মিডিয়াতে পুলিশের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

সরকারের দেয়া এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে নিয়ে বলা হয়েছে এ ঘটনা নভেম্বরে রাখাইন স্টেটে সংঘর্ষের দুইদিন পরেই ঘটেছে।

ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়—এ পর্যন্ত মিয়ানমার সরকার সব সময় বলে এসেছে রাখাইন স্টেটে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের দ্বারা ধারণ করা এই ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার।

এমনকি গত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশে বাধা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ