ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় বা ভাষার নামে রাজনীতিবিদদের ভোট চাওয়া অবৈধ ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত। সোমবার ঐতিহাসিক এক রায়ে এ সিদ্ধান্ত জানায় দেশটির সুপ্রিম কোর্ট।
ভারতের পাঁচটি রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বে সাত বিচারপতির এক ডিভিশন বেঞ্চ এ রায় দেয়।
রায়ে বলা হয়, নির্বাচন একটি ধর্ম নিরপেক্ষ প্রক্রিয়া আর ধর্ম চর্চা ব্যক্তিগত পছন্দের বিষয়— তাতে হস্তক্ষেপ চলতে পারে না। সংবিধানের ধর্ম নিরপেক্ষতার আদর্শ বজায় রেখেই নির্বাচনে লড়াই করতে হবে বলেও জানায় আদালত।
তবে এ রায়ে ভিন্ন মত পোষণ করেছেন ডিভিশন বেঞ্চের সাত বিচারপতির মধ্যে তিন বিচারপতি। তাদের মতে, এ রায় গণতন্ত্রে বাধার সৃষ্টি করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: