ব্রাজিলের মানাউস শহরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৬০ জনের প্রাণহানি হয়েছে।
আনিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্স নামে পরিচিত ওই কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষ থেকে দাঙ্গার সূত্রপাত। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।
ব্রাজিলে কারাগারের ভেতরে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ নিয়মিত ঘটনা। এসব কারাগার বা সংশোধনাগারের বেশিরভাগই নিয়ন্ত্রণ করে বিভিন্ন মাদক ও অপরাধী চক্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: