থার্টি ফার্স্ট উদযাপনের সময় তুরস্কের নাইটক্লাবে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ।
ওই ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে ইস্তাম্বুল জুড়ে তল্লাশি চলছে। দেশটির উপ প্রধানমন্ত্রী অভিযুক্তকে খুব দ্রুতই চিহ্নিত করার অঙ্গীকার করেছেন। জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছ।
স্থানীয় সময় শনিবার রাত দেড়টার দিকে ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ১৫ বিদেশি নাগরিকসহ প্রাণ হারায় কমপক্ষে ৩৯ জন।
জঙ্গি গোষ্ঠি আইএস হামলার দায় স্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: