আন্তর্জাতিক

শপথের আগেই সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই সংবাদ সম্মেলনে ডেকেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এক টুইটে ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়ে বলেন, জানুয়ারির ১১ তারিখে নিউইয়র্কে সংবাদ সম্মেলনে আসব। ধন্যবাদ।

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ১০ জানুয়ারি শিকাগোতে ‘বিদায়ী ভাষণ’ দেবেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানোর পরই ট্রাম্পের সংবাদ সম্মেলনের ঘোষণা এল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের পথ ধরেই ওবামা তার বিদায়ী ভাষণের জন্য নিজের শহরকে বেছে নিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে বিদায়ী প্রেসিডেন্ট ওবামা সমর্থকদের ধন্যবাদ জানাবেন—পাশাপাশি হোয়াইট হাউজে থাকার দিনগুলোতে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত ও ভাবনা নিয়ে কথা বলবেন।

দুর্দান্ত এ যাত্রার আট বছরে আপনারা যেভাবে এই দেশকে বদলে দিয়েছেন, ভালোর দিকে এগিয়ে নিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানানোর চিন্তা করছি আমি; এখান থেকে আমরা কোথায় যেতে পারি তা নিয়ে আমার ভাবনা ভাগাভাগি করার একটা সুযোগও পেতে পারি সেদিন।

দুই মেয়াদে দায়িত্ব শেষে ওবামা আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন। আর সেদিনই শপথ নেবেন ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প।

দায়িত্বের প্রথম দিনই ওবামার নেয়া অনেক সিদ্ধান্ত বদলে দেয়ার প্রতিশ্রুতি রয়েছে রিপাবলিকান প্রেসিডেন্টের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ