ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি কারাগারে একদল বন্দুকধারীর হামলায় এক কারারক্ষী নিহত হয়েছেন। এ সময় কারাগার থেকে দেড়শোরও বেশি কারাবন্দি পালিয়ে গেছে।
বুধবার সকালে মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের উত্তর কোটাবাটো জেলা কারাগারে এ হামলার ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলাকালে ১৫৮ জন কারাবন্দি পালিয়ে যেতে সক্ষম হন।
তাদের মধ্যে ৬ জন আবার পুলিশের হাতে ধরা পড়েন। কারাগারের ওয়ার্ডেন স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানান, কারাগারে আটক কয়েকজন বন্দি নেতাকে মুক্ত করার জন্যই এ হামলা চালানো হতে পারে।
এদিকে, এ ঘটনার সঙ্গে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: