আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলি সৈন্যকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফেইসবুকে এক পোস্টে নেতানিয়াহু বলেন, তিনি অভিযুক্ত সৈনিক এলর আজারিয়াকে ক্ষমা করে দেওয়ার পক্ষে। ২০ বছর বয়সী সার্জেন্ট আজারিয়া গত মার্চে অধিকৃত পশ্চিত তীরের হেবরনে আবদুল ফাতাহ আল শরিফ নামে এক ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করেন।
আবদুল ফাতাহ এর কিছু আগেই এক ইসরায়েলি সৈনিককে ছুরিকাঘাত করেছিলেন। তবে এর পরপরই অন্য সৈনিকরা তাকে ধরে ফেলেন। আহত অবস্থায় যখন তিনি মাটিতে পড়েছিলেন তখন সার্জেন্ট এলর আজারিয়া তার মাথায় সরাসরি গুলি করেন।
তবে এই বিচারকে ঘিরে পুরো ইসরায়েল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। বহু ইসরায়েলি সার্জেন্ট আজারিয়ার পক্ষ সমর্থন করে গত কয়েক মাস ধরে রাস্তায় বিক্ষোভ করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: