ওবামাকেয়ার বিল বাতিল ঠেকাতে ডেমোক্র্যাটদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার ক্যাপিটল হিলে দলীয় নেতাদের সঙ্গে একান্ত ব্যক্তিগত দুই ঘণ্টার এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
ওবামা বলেন, রিপাবলিকানরা ক্ষমতায় এসে শুরুতেই বাতিল করবে তার স্বাক্ষরিত স্বাস্থ্যনীতি। এজন্য ওবামা তার দলের নেতাদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
ট্রাম্প সরকারের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্সও একই দিন কংগ্রেসে বলেন, তারা ওবামাকেয়ার বাতিল করবেন।
এর আগে নির্বাচনী প্রচারণায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্প বারবারই বলেছেন, তিনি ক্ষমতায় গেলে বহুল আলোচিত ওবামা কেয়ার বাতিল করা হবে।
ওবামাকেয়ারের আওতায় ২ কোটি মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমার অধীনে এসেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: