আন্তর্জাতিক

বর্ষীয়ান অভিনেতা ওম পুরি আর নেই

ওম পুরি
ওম পুরি

বলিউডের শক্তিশালী বর্ষীয়ান অভিনেতা ওম পুরি আর নেই— পদ্মশ্রী পাওয়া এ অভিনেতা শুক্রবার সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। টুইটারে এক টুইট বার্তায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

১৯৫০ সালে ১৮ অক্টোবর হরিয়ানার আম্বালায় এক পাঞ্জাবি পরিবারে জন্ম ওম পুরির। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ে প্রথাগত শিক্ষাগ্রহণ করেন । পরে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এনএসডিতে তার সহপাঠি ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

১৯৭৬ সাল মারাঠি 'ঘাসিরাম কোতোয়াল' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি রূপালি পর্দায় আসেন। ১৯৮০ সালে 'আক্রোশ' ছবির জন্য পান ফিল্মফেয়ার সেরা সহঅভিনেতা পুরস্কার। ১৯৮২ এবং ৮৩ সালে 'আরোহণ' ও 'অর্ধ সত্য' ছবির জন্য সেরা অভিনেতা হিসবে পান জাতীয় পুরস্কার।

হিন্দির পাশাপাশি মালয়ালম, পাঞ্জাবী, কন্নর, উর্দু, মারাঠি, তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন ওম পুরি। ব্রিটিশ, আমেরিকার ও পাকিস্তানের বেশ কিছু ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। কাজ করেছিলেন হলিউডের একাধিক ছবিতেও।

বড় পর্দার পাশাপাশি তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন নাট্যমঞ্চেও । ১৯৯০ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হোন।

১৯৯৩ সালে বিয়ে করেন নন্দিতা পুরিকে। যদিও ২০১৩ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

জনপ্রিয় এই শক্তিশালী অভিনেতা শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আন্ধেরির নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে যান। তার মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এক টুইট বার্তায় বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সহঅভিনেতা অনুপম খের, চিত্র নির্মাতা করণ জোহর, মাদুর ভান্ডারকার ও সুজিত সরকার তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ