সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে রাশিয়া তবে শুরুতেই বিমানবাহী যুদ্ধ জাহাজ সিরিয়া ছাড়ছে।
রুশ সেনাবাহিনীর প্রধান এ খবর জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানায়, ভূ-মধ্য সাগরে মোতায়েন করা রুশ নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেতসভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
সিরিয়ায় অস্ত্র বিরতির ব্যাপারে রাশিয়া ও তুরস্কের মধ্যে সমঝোতা হওয়ার পরই এ পদক্ষেপ নিলো ক্রেমলিন। ২০১৫ সাল থেকে সিরিয়ায় বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে বিমান হামলা শুরু করে রাশিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: