মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন।
বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরের টার্মিনাল ২-তে লাগেজ সংগ্রহ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও মারা গেছে।
ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের করা এক টুইট বার্তায় বলা হয়, এতে পাঁচজন নিহত হয়েছেন। আর একজনকে আটক করা হয়েছে।
শেরিফ স্কট ইসরায়েলের টুইটে অবশ্য আ টজন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, অন্তত পাঁচজন নিহত ও আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। বন্দুকধারীর বয়স ২০-এর কোঠায়। গায়ে ছিল টি-শার্ট। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, গুলিতে একাধিক মানুষ নিহত হয়েছে এবং হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে। গোলাগুলির খবরে পুলিশের কয়েক ডজন গাড়ি ও অ্যাম্বুলেন্স বিমানবন্দরে হাজির হয়েছে। এ ঘটনায় শত শত মানুষ বিমানবন্দরটির টারমাকে আশ্রয় নিয়েছে।
বিবিসি বলছে, এয়ারপোর্টের ভেতর থেকেই টুইটারে লেখেন কেউ কেউ। হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার টুইটারে লেখেন, 'আমি ফোর্ট লডারডেল এয়ারপোর্ট। এখানে গুলিবর্ষণ হচ্ছে। লোকজন দৌঁড়াদৌঁড়ি করছে।'
গুলি বর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই বন্দুকধারী হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে।
ঘটনার পরপরই একটার পর একটা পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।