বিশ্বের ওপর চেপে বসা নানা সমস্যা ও ইস্যুর মধ্যে কয়েকটির সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ধারাবাহিক টুইট বার্তায় ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুস্পর্কের বিরোধিতাকারীদের নিন্দা জানান। তিনি তাদের 'নির্বোধ ও বোকা' বলেও আখ্যায়িত করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে সহায়তার চেষ্টা করেছিলেন—মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।
২৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে ক্রেমলিনের স্পষ্ট পক্ষপাতিত্ব ছিল। তবে হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: