থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। শীতকালেও এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ লাখের বেশি মানুষ।
এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেন, এরইমধ্যে নাখন সি তামারাত প্রদেশে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বন্ধ করে দেয়া হয়েছের প্রদেশটির প্রধান বিমানবন্দরসহ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত। আরো দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
এদিকে, বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা জানিয়েছেন, বন্যার্তদেরকে সর্বোচ্চ ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: