আন্তর্জাতিক

সুইডেনের রাজকীয় প্রাসাদে রানীর সঙ্গে ভূতের বসবাস

সুইডেনের রাজকীয় প্রাসাদে রানীর সঙ্গে ভূতের বসবাস
সুইডেনের রাজকীয় প্রাসাদে রানীর সঙ্গে ভূতের বসবাস

সুইডেনের রাজকীয় যে প্রাসাদে রানী সিলভিয়া (৭৩) বাস করছেন সেখানে রয়েছে ভূত আনাগোনা— খোদ রানীই এ কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, এই প্রাসাদের 'ক্ষুদে বন্ধু' অর্থাৎ ভূতদের সাথেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই - বলেন রানী।

সুইডেনের রাজপরিবার বাস করেন রাজধানী স্টকহোমের কাছে ১৭০০ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে।

এটি হচ্ছে রানী সিলভিয়া এবং তার স্বামী রাজা ১৬০০ কার্ল গুস্তাফ-এর স্থায়ী বাসভবন।

এটিকে নিয়ে নতুন তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেয়া সাক্ষাতকারেই রানী প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো আগামী বৃহস্পতিবার ।

রানী বলেন, আপনি এটা অনুভব করবেন যে, প্রাসাদে আপনি পুরোপুরি একা নন, তবে এ ভূতেরা খুবই বন্ধুসুলভ।

রাজা কার্ল গুস্তাফের বোন প্রিন্সেস ক্রিস্টিনাও রানীর কথা সমর্থন করেছেন।

তিনি বলেন, প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।

প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন- সেখানে দর্শকরা যেতে পারেন না।

দি লোকাল নামে একটি ওয়েবসাইট মন্তব্য করেছে, রাজা-রানীর বন্ধু ভূতেরা সম্ভবত ওখানেই বাস করে তাই জায়গাটা সৌখিন ভূত শিকারীদের ঘুরে দেখা উচিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ