আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা গেছেন

আলি আকবর হাশেমী রাফসানজানি
আলি আকবর হাশেমী রাফসানজানি

ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমী রাফসানজানি মারা গেছেন। ৮২ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইরানে। আয়াতুল্লাহ রাফসানজানি ১৯৮৯ থেকে ৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ২০০৫ সালে তৃতীয় দফায় নির্বাচন করে হেরে যান তিনি।

এরপরেও তিনি ইরানের রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখেছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির একজন সমর্থক ছিলেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা মিস্টার রাফসানজানি ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার তাকে তেহরানের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।

তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসিডেন্ট হাসান রুহানি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ