আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে আবারো সন্ত্রাসী হামলা, নিহত তিন

জম্মু-কাশ্মীরে আবারো সন্ত্রাসী হামলা, নিহত তিন
জম্মু-কাশ্মীরে আবারো সন্ত্রাসী হামলা, নিহত তিন

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সোমবার আবারো সন্ত্রাসী হামলা তিন জন নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) ক্যাম্পে এই সন্ত্রাসী হামলা হয়।

সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় গুলির শব্দ শোনা যায়।

হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।

ভারতের সীমান্ত এলাকার সড়কপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ