আন্তর্জাতিক

নির্বাচনে রাশিয়া সাইবার হামলায় লিপ্ত ছিল, মেনে নিলেন ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে রাশিয়া সাইবার হামলায় লিপ্ত ছিল—গোয়েন্দা সংস্থাগুলোর এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ কারণে উভয় সংকটে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি সিআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স ও এফবিআই তাদের যৌথ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রভাবিত করতে মস্কো সাইবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

রোববার ট্রাম্পের অন্যতম প্রধান সহযোগী হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রাইনস প্রিবাস এ কথা জানিয়েছেন।

ফক্স নিউজকে প্রিবাস বলেন, এই সাইবার হামলার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে সুপারিশের জন্য গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

প্রিবাস আরো বলেন, ডেমোক্র্যাটিক পার্টির সংগঠনগুলোর সার্ভারে সাইবার হামলার পেছনে রাশিয়া আছে ট্রাম্প সেটি বিশ্বাস করেছেন।

তবে হ্যাকারদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিচালনা করেছেন— গোয়েন্দা সংস্থাগুলোর এমন সিদ্ধান্তে ট্রাম্প একমত হয়েছেন কিনা তা পরিষ্কার করেননি তিনি।

‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে প্রিবাস বলেন, এ ঘটনাটিতে রাশিয়ার ভূমিকা তিনি মেনে নিয়েছেন তাই এটি আর ইস্যু নয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাকালে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে ও ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁস করেছে এবং ট্রাম্প এটি মেনে নিয়েছেন, এই প্রথম রিপাবলিকান দলীয় নবনির্বাচিত প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীদের কেউ এ কথা স্বীকার করলেন।

ওই সাইবার হামলার পেছনে রাশিয়া আছে এবং তাকে জয়ী হতে রাশিয়া সাহায্য করেছে, এতদিন এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন ট্রাম্প। এর আগে ওই হ্যাকিংয়ের পেছনে হয় চীন আছে অথবা তার ‘নিজের বিছানায় শায়িত ৪০০ পাউন্ড ওজনের কোনো হ্যাকার’ এ কাজ করেছে, এমন কথাই বলে আসছিলেন ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ট্রাম্প।

এর আগে ৮ নভেম্বরের নির্বাচন প্রভাবিত করতে রাশিয়ার ভূমিকা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অন্যান্য রিপাবলিকান নেতারা তার ওপর চাপ সৃষ্টি করছিলেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের সমর্থনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে হেয় করতে সাইবার হামলাসহ প্রভাব সৃষ্টিকারী প্রচারণা পরিচালনা করেছেন পুতিন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ