ইয়াহু আর ইয়াহু থাকছে না নাম বদল হয়ে সেই জায়গায় হয়ে যাচ্ছে আলতাবা।
ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার ইয়াহু পরিচালনা বোর্ড থেকেও সরে দাঁড়িয়েছেন।
ভেরিজন কমিউনিকেশন ইয়াহুকে কিনে নেয়ার চুক্তি চূড়ান্ত হওয়ার পর এ পরিবর্তনগুলো আসবে বলে জানিয়েছে রয়টার্স।
ইয়াহু পরিচালনা বোর্ডের মূল ইন্টারনেট ব্যবসা অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন, ইমেইল ও মিডিয়া সম্পদগুলো ৪৮৩ কোটি মার্কিন ডলারে ভেরিজনের কাছে বিক্রি করে দিচ্ছে।
গতবছরে দুবার ইয়াহুর বিশাল তথ্যভাণ্ডার হ্যাক হওয়ার তথ্য ফাঁস হয়। ভেরিজনের কর্তৃপক্ষ বলছে, এই হ্যাকিংয়ের ঘটনা তারা তদন্ত করবে।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইয়াহুর আরো পাঁচ পরিচালক বোর্ড থেকে সরে দাঁড়াবেন।
গতকাল সোমবার ইয়াহু এ তথ্য প্রকাশ করেছে। অন্যান্য পরিচালকেরা আলতাবার সঙ্গে থেকে যাবেন— নতুন কোম্পানির বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন এরিক ব্র্যান্ট।