আন্তর্জাতিক

গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান, বিদায়ী ভাষণে ওবামার

বারাক ওবামা
বারাক ওবামা

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দেয়া শেষ ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন জনগণকে গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময় বূধবার সকালে শিকাগোতে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন।

শিকাগোতে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে তিনি বলেন, প্রায় সব বিবেচনাতেই আট বছর আগের তুলনায় আমেরিকা এখন ভাল ও শক্তিশালী দেশ।

৫৫ বছর বয়স্ক বারাক ওবামা ২০০৮ সালে আশা এবং পরিবর্তনের বার্তা দিয়ে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন তিনি মি. ওবামার কিছু নীতিতে পরিবর্তন আনবেন।

ভাষণে প্রেসিডেন্ট ওবামা তার শাসনামলের সাফল্যের খতিয়ান তুলে ধরেন, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইরানের সাথে পরমাণু চুক্তি কিউবার সাথে সম্পর্ক পুনরুদ্ধার এবং সমকামী বিয়েকে বৈধতা প্রদান।

আমেরিকাকে এখন আগের চেয়ে ভালো অবস্থানে থাকা শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এবার তার ধন্যবাদ বলার পালা।

যুক্তরাষ্ট্রে এখনো বর্ণবাদ আছে বলে স্বীকার করে ওবামা বলেন, বর্ণবাদের বিরুদ্ধে সবার আরো অনেক কিছু করার আছে।

বিদায়ী ভাষণ দেয়া আমেরিকার প্রেসিডেন্টদের দীর্ঘ ঐতিহ্যের অংশ।

বিদায়ী ভাষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পদক্ষেপের এপর জোর দিয়ে তিনি বলেন, এই চুক্তি অস্বীকার করলে ভবিষ্যত প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করা হবে।

গত আট বছরে যুক্তরাষ্ট্রের বড় কোনো সন্ত্রাসী হামলা হয়নি উল্লেখ করে ওবামা বলেন, আইএস আজ ধ্বংসের পথে— সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে সবাইকে ভয় না পেয়ে সজাগ থাকার তাগিদও দেন।

এছাড়া অভিবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে, যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রতি কোনো রকম বৈষম্য না করারও আহ্বান তার।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং বিল ক্লিনটন তাদের শেষ ভাষণ হোয়াইট হাউজে বসেই দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ওবামা দিলেন শিকাগো গিয়ে।

এ ভাষণ দেয়ার জন্য শিকাগোকে বেছে নেয়ার কারণ হিসেবে ওবামা বলেন, তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই শেষ করতে চেয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে ৪৪৫তম বারের মত এয়ারফোর্স ওয়ান নামক বিমানটিতে করে শিকাগোতে যান মি. ওবামা। তার সাথে ছিলেন স্ত্রী ও কন্যা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও সস্ত্রীক উপস্থিত ছিলেন।

ভাষণের শেষভাগে স্ত্রী, কন্যা ও ভাইস প্রেসিডেন্ট বাইডেন-সহ তার প্রশাসনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ দেন ওবামা।

প্রায় কুড়ি হাজারের মতো দর্শক সরাসরি সামনে বসে এ ভাষণ দেখেন।

এদিকে, আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। যথাসময়ে ট্রাম্পের কাছে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও জানান ওবামা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ