মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সপ্তাহ খানেক আগে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের কিছু ই-মেইলের বিষয়ে এফবিআই তদন্ত শুরুর পদক্ষেপ নেয়ার বিষয়টি তদন্ত করবে দেশটির বিচারদপ্তর।
বৃহস্পতিবার বিচার দপ্তরের অফিস অব ইন্সপেক্টর জেনারেল মাইকেল হরোউইটজ এক বিবৃতিতে বলেন, নির্বাচনের ঠিক আগে এফবিআই পরিচালক জেমস কোমির- হিলারির নতুন কিছু ইমেইল বিষয়ে তদন্তের প্রকাশ্য ঘোষণার বিষয়টির যথাযথ বিবেচনাপ্রসূত ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
কংগ্রেসের অনেক সদস্যসহ বিভিন্ন সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কয়েকদিন আগে ই-মেইলের বিষয়ে এফবিআইয়ের তদন্ত শুরুর পদক্ষেপ পরাজয়ের কারণ বলে মনে করেন হিলারি ক্লিনটন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: