যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিতর্কিত স্বাস্থ্যনীতি বা ওবামা কেয়ার বাতিলের প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
শুক্রবার ওবামা কেয়ার বাতিলের পদক্ষেপটি ২২৭টির মধ্যে ১৯৮ ভোটে পাস হয়েছে। তবে এর বদলে কী আসবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
আনুষ্ঠানিকভাবে ওবামার দায়িত্ব ছাড়ার একমাস আগে এ পদক্ষেপ নেয়া হলো। হাউস স্পিকার পল রায়ান বলেন, ওবামা কেয়ার থেকে মার্কিনিদের মুক্তি দিতে এটা প্রথম পদক্ষেপ। একে তিনি উদ্ধার অভিযান হিসেবে চিহ্নিত করেছেন।
দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইট বার্তায় বলেন, সাধ্যাতীত এই ওবামাকেয়ার শিগগিরই ইতিহাসের অংশ হয়ে যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: