ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন।
জানা গেছে, ৭০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এ সম্মেলনে।
তারা বিবাদমান দেশ দুটির মধ্যকার কয়েক দশকের পুরনো সংঘাতের সমাপ্তি টানতে 'দুই রাষ্ট্র সমাধান' নীতিকে সমর্থন দেবেন বলে আশা করা হচ্ছে।
প্যারিস সম্মেলনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।
তবে সম্মেলনে যোগ দেয়নি ইসরায়েল, দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতা নিয়াহু একে ষড়যন্ত্রমূলক সম্মেলন বলে অভিহিত করেছেন।
এর আগে ২০১৪ সালে দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার সংলাপ উত্তেজনাপূর্ণ বাক্য ব্যবহারের কারণে ভণ্ডুল হয়ে যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: