আন্তর্জাতিক

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০
লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১০০ জন নিখোঁজ রয়েছেন।

রোববার বার্তা সংস্থা এএফপি ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে ১০৭ জন আরোহী ছিলেন। নৌকাডুবির পর সাগর থেকে এ পর্যন্ত আটজনের মরদেহ ও চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে কোস্টগার্ডের অভিযান চলছে।

উদ্ধারকাজে ফ্রান্সও যুক্ত হয়েছে— তবে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

শরণার্থীবাহী নৌকাটি লিবিয়া ও ইতালির মধ্যবর্তী স্থানে সাগরে ডুবে যায়। নৌকাডুবির স্থানটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে।

ডুবে যাওয়া নৌকার শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত শুক্রবারও ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ৫শ ৫০ জনকে উদ্ধার করেছে।

ইউএনএইচসিআর জানায়, চলতি বছরের প্রথম দুই সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ