আন্তর্জাতিক

ডব্লিউএফের সম্মেলন প্রাধান্য পাবে সন্ত্রাসবাদ

ডব্লিউএফের সম্মেলন প্রাধান্য পাবে সন্ত্রাসবাদ
ডব্লিউএফের সম্মেলন প্রাধান্য পাবে সন্ত্রাসবাদ

আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম- ডব্লিউএফের ৪৭তম বার্ষিক সম্মেলন।

বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করা হবে এই সম্মেলনে। এই সম্মেলনে অংশ নিচ্ছেন জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অন্তত ৭০টি দেশের নেতা আর প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিতে আজ রাতে দাভোসের উদ্দেশে যাত্র করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুইজারল্যান্ডের দাভোসে হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম- ডব্লিউএফের ৪৭তম বার্ষিক সভায় জি-টোয়েন্টিভুক্ত দেশসহ ৭০টি দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। যোগ দেবেন জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও।

বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করা হবে এ সম্মেলনে। সন্ত্রাসবাদই এরমধ্যে প্রাধান্য পেতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

সভায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যাবসায়ীরা যোগ দিচ্ছেন। বৈশ্বিক, আঞ্চলিক ও শিল্পখাতের নানা সমস্যার পাশাপাশি সমাধানের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করবেন তারা।

ফোরামের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লস এবারের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। নির্বাচিত সরকার প্রধান হিসেবে এবারই প্রথম এ ফোরামের সভায় দেশের প্রতিনিধিত্ব করবেন শেখ হাসিনা।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে পানি, অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সেশনে অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সভার বাইরে বিভিন্ন দেশের শীর্ষনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথাও রয়েছে তারা। সম্মেলন শেষে ২১ জানুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ