আন্তর্জাতিক

ইস্তাম্বুল হামলার মূল সন্দেহভাজন গ্রেপ্তার

আব্দুলকাদির মাশারিপভো
আব্দুলকাদির মাশারিপভো

তুরস্কের ইস্তাম্বুলে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান চলাকালে রেইনা নৈশক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন উজবেক নাগরিক আব্দুলকাদির মাশারিপভো গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে তার ৪ বছর বয়সী ছেলেও ছিল।

তুর্কি সংবাদপত্র হুরিয়েত সূত্র মতে, ২০১৬ সালের শুরুর দিকে এই উজবেক নাগরিক তুরস্কে পৌঁছায়। তখন তার সম্ভাব্য নাম ছিল ইবু মুহাম্মদ হোরাসানি। এ ব্যক্তি মধ্য তুরস্কের কোনিয়া শহরে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো।

গত ১৫ ডিসেম্বর ইস্তাম্বুল পৌঁছায় আবদুলকাদির। পরে নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবে অনুষ্ঠান শুরু হলে বন্দুক নিয়ে প্রবেশপথ থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে তিনি।

ওই নৈশক্লাবে হামলায় নিহত হয়েছিলেন ৩৯ জন আর আহত হয়েছিলেন কমপক্ষে ৬৯ জন। নিহতদের মধ্যে ইসরায়েল, ফ্রান্স, তিউনিসিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান এবং সৌদি আরবের নাগরিকেরা ছিলেন।

আর এ হামলার দায় মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করে। সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনীর জড়িত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয় বলেও আইএস দাবি করেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ