মিসরের পশ্চিমের মরু অঞ্চলে নিভভ্যালি প্রদেশে একটি নিরাপত্তা চেকপয়েন্টে সন্ত্রাসী হামলায় আট পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন তিন জন।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়েছে গতকাল সোমবার রাতে আল-নাকাব এলাকায় এ হামলা চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলার পর যেসব সন্ত্রাসী পালিয়ে গেছে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।
গত কয়েক বছর ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা চালালো হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: