আন্তর্জাতিক

চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী সারনেন আর নেই

জিন সারনেন 'অ্যাপোলো ১৭' মিশনের দলনায়ক ছিলেন।
জিন সারনেন 'অ্যাপোলো ১৭' মিশনের দলনায়ক ছিলেন।

চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন— মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' এ তথ্য জানিয়েছে।

যে তিন জন ব্যক্তি চাঁদে দু'বার গিয়েছেন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি।

১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। ওই সময় তিনি 'অ্যাপোলো ১৭' মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছেন।

সারনেন-এর পরিবার জানিয়েছে শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন— এর বেশি পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।

অ্যাপোলো ১৭' মিশনের নেতৃত্বে দেবার আগে তিনি দু'বার মহাকাশে গিয়েছিলেন - একবার ১৯৬৬ সালে এবং আরেকবার ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে তার জন্ম।

সারনেন-এর পরিবার জানিয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কয়েকদিনের মধ্যেই জানানো হবে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ